পুরো ৯০ মিনিট দুই দল একে অন্যের দূর্গে আক্রমণের পর আক্রমণ চালিয়ে গেল। উভয় দলের ডিফেন্ডাররাই দেয়াল হয়ে দাঁড়ালেন। অফসাইডের কারণে গোলও বাতিল হয়েছে। কিন্তু যোগ করা সময়েই বদলে গেল হিসাব নিকাশ। ৯৭ মিনিট পর্যন্ত ০–০ স্কোরলাইনের ম্যাচটির শেষভাগে সৃষ্টি হয় নাটকীয়তার। তিন মিনিটের ব্যবধানে ২ গোল করে ওয়েলসকে হারিয়ে দেয় ইরান। এই পরাজয়ে ওয়েলসের বিশ্বকাপ বলতে গেলে শেষ হয়ে গেল। কারণ প্রথম ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করেছিল।
সূত্রঃ কালের কন্ঠ
আরও দেখুন
আরবিএম ওপেন স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প, দীক্ষা ও ব্যাজ প্রদান সম্পন্ন”
৩ নভেম্বর ২০২৫ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি (ইসিএ) এবং সহশিক্ষা কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য …
businessbarta.com সবার জন্য businessbarta.com