শিরোনাম

সিভিল এভিয়েশন একাডেমিতে দুইটি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

ঢাকা, ০৩ নভেম্বর ২০২৫:

সিভিল এভিয়েশন একাডেমিতে বেবিচকের বিভিন্ন গ্রেডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের যথাক্রমে “Foundation Training Course No. 12” এবং “Basic Office Management Course No. 40” সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ০৩ নভেম্বর ২০২৫, সোমবার একাডেমির কনফারেন্স রুমে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত দুইটি কোর্সের কার্যক্রম শেষ হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী (Prasanta Kumar Chakraborty) এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদস্য (প্রশাসন) জনাব এস. এম. লাবলুর রহমান (S M Lablur Rahman)। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক, মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ জনাব মোহাম্মদ ইকরাম উল্লাহ (Muhammad Ikram Ullah)।

এই কোর্স দুটি নব নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্স দুটিতে অংশগ্রহণ করার মাধ্যমে নব নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সিভিল এভিয়েশন এর বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কাজের বিষয়ে সম্যক ধারণা লাভ করেন।

উল্লেখিত কোর্স দুটিতে মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এস. এম. লাবলুর রহমান তাঁর বক্তব্যে বলেন মানবসম্পদ উন্নয়নই হলো টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সুশিক্ষিত, দক্ষ ও কর্মনিষ্ঠ জনবলই একটি সংস্থার প্রকৃত সম্পদ। সিভিল এভিয়েশন একাডেমি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তারা ভবিষ্যতে সিভিল এভিয়েশনের সেবায় আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

সভাপতি জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন সিভিল এভিয়েশন একাডেমি সর্বদা প্রশিক্ষণার্থীদের পেশাগত জ্ঞান, মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে সচেষ্ট।

উক্ত অনুষ্ঠানে ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আরও দেখুন

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে

ফ্ল্যাশ সেল, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে এবং দারুণ সব অফারে বরণ করে নিন বাংলা নববর্ষ ১৪৩৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *