শিরোনাম

সোশ্যাল ইসলামী ব্যাংকের কেরানীগঞ্জ শাখায় রেমিট্যান্স গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা

সোশ্যাল ইসলামী ব্যাংক কেরানীগঞ্জ শাখার উদ্যোগে সম্প্রতি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রেমিট্যান্সের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মোঃ আকমল হোসেন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান, কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ গোলাম ফারুক ভুঁইয়া, রেমিট্যান্স ইউনিটের ইনচার্জ জনাব মোঃ নাজমুল হোসেন সহ রেমিট্যান্স গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও কেরানীগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব তুলে ধরে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী ও রেমিট্যান্স সেবাগ্রহণকারীদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের নানাবিধ সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন। সমাবেশে উপস্থিত রেমিট্যান্স গ্রাহকগণ তাদের বক্তব্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ব্যাংকের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

ঢাকা, ১৭ মে, ২০২৬ – বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, আরও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *