সোশ্যাল ইসলামী ব্যাংকে নতুন এজেন্ট ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের কর্মকর্তাদের অংশগ্রহণে দু’দিনব্যাপী ‘এজেন্ট ব্যাংকিং অপারেশন’ শীর্ষক কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে ২৪ জানুয়ারি। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম কর্মশালার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাবীবুর রহমান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব মোঃ মশিউর রহমান এবং এসআইবিএল ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এই কর্মশালায় ৩৪ জন এজেন্ট অংশগ্রহণ করেন।
আরও দেখুন
ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট …
businessbarta.com সবার জন্য businessbarta.com