বৈদেশিক বাণিজ্যে বহুল ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ট্রেড অ্যাসেট লিঃ’ এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক বৈদেশিক লেনদেনে অংশগ্রহণ করায় সোশ্যাল ইসলামী ব্যাংককে “ডিজিটাল ই-মার্কেটপ্লেস চ্যাম্পিয়ন” পুরস্কার প্রদান করেছে ট্রেড অ্যাসেট লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম-এর হাতে পুরস্কার তুলে দেন ট্রেড অ্যাসেট লি: এর সিইও মিসেস আজিজুন্নেসা হক ডলি। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সামছুল হক ও জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মোঃ আকমল হোসাইন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …
businessbarta.com সবার জন্য businessbarta.com