২৫ অক্টোবর ২০২২ তারিখে উদযাপন করা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি ব্যাংকের সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, কর্মকর্তা-কর্মচারীসহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ জহুরুল হক ও মোঃ মাসুদুর রহমান শাহসহ ঢাকার আঞ্চলিক প্রধানদ্বয় ও প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
এসইএল-এর ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
ঢাকা, ১৪ জুলাই ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহক ও কর্মীদের জন্য ফ্ল্যাট ক্রয়ে বিশেষ সুবিধা …
businessbarta.com সবার জন্য businessbarta.com