শিরোনাম

আমিরগঞ্জে ১৪ ইঞ্চি গ্যাস পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে লিকেজ, জরুরি মেরামতে আশুগঞ্জ-নরসিংদী লাইনে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজের জরুরি মেরামত কাজ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ থেকে নরসিংদীগামী ওই সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের কারণে পাইপলাইনে লিকেজ সৃষ্টি হওয়ায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ মেরামত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে জারি করা এ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও দেখুন

জনবান্ধব সেবা নিশ্চিতকরণে গাজীপুর বিআরটিএ: সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমানের নেতৃত্বে সেবার মানোন্নয়নের প্রত্যাশা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে নিরাপদ সড়ক ব্যবস্থা ও যানবাহন-সংক্রান্ত সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জনবান্ধব করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *