শিরোনাম

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিলেন মোহাম্মদ খোরশেদ আলম

ঢাকা, ১৬ জুলাই ২০২৬:

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, মোহাম্মদ খোরশেদ আলম ১৫ জুলাই ২০২৬ তারিখ থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মোহাম্মদ খোরশেদ আলম ব্যবসায়িক কৌশল প্রণয়ন, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক উন্নয়ন এবং করপোরেট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমৃদ্ধ নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডে যোগদান করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির কৌশলগত প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে এবং দেশের শীর্ষস্থানীয় সিরামিক ও পোর্সেলিন টাইলস, স্যানিটারি ওয়্যার, ফসেটস এবং লাইফস্টাইল সল্যুশনস প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে আরএকে সিরামিকস বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত দিকনির্দেশনার নেতৃত্ব দেবেন। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, পরিচালনাগত উৎকর্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য অধিকতর মূল্য সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ খোরশেদ আলম বলেন,
“আরএকে সিরামিকস বাংলাদেশে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দক্ষ সহকর্মী এবং মূল্যবান ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করা, বাজারে নেতৃত্বের অবস্থান আরও সুসংহত করা এবং সকল অংশীজনের জন্য টেকসই মূল্য সৃষ্টি করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে আরএকে সিরামিকস বাংলাদেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদ খোরশেদ আলমের সুদূরপ্রসারী কৌশলগত দৃষ্টিভঙ্গি, দক্ষ নেতৃত্ব এবং শিল্পখাতে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটিকে আগামী দিনের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষতার নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বমানের উৎপাদন সুবিধা, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী পণ্যের সমৃদ্ধ সংগ্রহ এবং দেশব্যাপী শক্তিশালী পরিবেশক নেটওয়ার্কের জন্য আরএকে সিরামিকস বাংলাদেশ সুপরিচিত। সর্বোচ্চ মান, টেকসই উন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি অঙ্গীকার বজায় রেখে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক—উভয় বাজারেই সফলভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে।

আরও দেখুন

মানিকগঞ্জে খাদ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন: জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আইয়ুব রায়হানের নেতৃত্বে সেবার মানে নতুন গতি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা খাদ্য অফিসে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *