শিরোনাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ১০ সেপ্টেম্বর ২০২২, অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা ও যশোর জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক মোঃ কামরুল হাসান ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মোঃ হারুনুর রশীদ। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। খুলনা জোনপ্রধান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জোনপ্রধান মোঃ সাইফুল আজম। জোনদ্বয়ের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

আরও দেখুন

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *