শিরোনাম

এই রমজানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে উৎসব হোক আরও আনন্দের

রমজান শুধু রোজার মাস নয়; এটি আত্মিক শান্তি, উদারতা এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। এই পবিত্র মাসে শুভেচ্ছা বিনিময় ও উপহার আদান-প্রদান আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে।

এই আনন্দকে আরও বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ড নিয়ে এসেছে বিশেষ সব অফার। পুরো রমজান ও ঈদজুড়ে ডাইনিং, শপিং, ভ্রমণ থেকে শুরু করে ঘর সাজানোর কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় সব অফার।

ইফতার ও অতিথি আপ্যায়ন
পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়া রমজানের অন্যতম আনন্দ। এই সময়টাকে আরও বিশেষ করে তুলতে স্ট্যান্ডার্ড চার্টার্ড এনেছে দারুণ সব ডাইনিং অফার। প্রথমবারের মতো প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা ও ক্রাউন প্লাজায় “Dine 5, Pay 1” ডিল পাওয়া যাবে শুধু মাত্র স্ট্যান্ডার্ড চার্টার্ড এর গ্রাহকদের জন্য। এছাড়া নির্বাচিত রেস্টুরেন্টে ৩০% পর্যন্ত ছাড় এবং প্রিমিয়াম হোটেলগুলোতে বাই ওয়ান গেট ওয়ান অফারও রয়েছে।

নিত্যপণ্য ও ইফতার বাজার
রমজানের বাজারকে সহজ করতে ইউনিমার্টের সঙ্গে পার্টনারশিপে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। পাশাপাশি ‘লাহোর বাই আইকিচেন’ ও ‘খাজানা’র মতো জনপ্রিয় ইফতার বাজারে থাকছে বিশেষ ডিল। আর যারা ঘরে বসে ইফতার করতে চান, তাদের জন্য ফুডপ্যান্ডায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ভাউচার।

ফ্যাশন ও গ্রুমিং
ঈদের প্রস্তুতির বড় অংশই হলো নতুন পোশাক বা উপহার কেনা। এই কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড, জুয়েলারি ও বিউটি সেলুনে থাকছে ৫০% পর্যন্ত ছাড়। জনপ্রিয় ব্র্যান্ড ‘ইয়েলো’তে কেনাকাটায় পাওয়া যাবে ১০% ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)। নতুন পোশাক, জুয়েলারি কিংবা নিজের যত্ন—সবই হবে আরও সহজ ও সাশ্রয়ী।

ঘর সাজানোর কেনাকাটা
রমজানে অতিথিদের স্বাগত জানাতে ঘর সাজানোও গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড চার্টার্ডের অফারে আসবাবপত্র বা হোম অ্যাপ্লায়েন্স কেনায় গ্রাহকরা পাবেন ৩৬ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। এতে পরিবার ও বন্ধুদের জন্য ঘর সাজানো হবে আরও সহজ।

ভ্রমণ ও ছুটি
অনেকের কাছেই রমজান ও ঈদের ছুটি মানেই প্রিয়জনদের সঙ্গে ভ্রমণ। এই পরিকল্পনাকে সহজ করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড দিচ্ছে অভ্যন্তরীণ হোটেলে ৭০% পর্যন্ত, আন্তর্জাতিক বিমান ভাড়ায় ১৬% পর্যন্ত এবং অভ্যন্তরীণ বিমান ভাড়ায় ১৪% পর্যন্ত ছাড়। শেয়ারট্রিপ, গো-জায়ানসহ বিভিন্ন এয়ারলাইন পার্টনারের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।

এছাড়া প্রতিটি লেনদেন বা অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পাবেন রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক ও অতিরিক্ত সাশ্রয়। এই পবিত্র মাসে আনন্দ ভাগ করে নিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের গ্রাহকদের আমন্ত্রণ জানাচ্ছে—যাতে প্রতিটি ছোট-বড় উদযাপন হয়ে ওঠে আরও আনন্দের।

আরও দেখুন

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে

ফ্ল্যাশ সেল, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে এবং দারুণ সব অফারে বরণ করে নিন বাংলা নববর্ষ ১৪৩৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *