শিরোনাম

কৃষকদের সহজ ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষিখাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় ৫,০০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর মাননীয় গভর্নর আব্দুর রউফ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন।

এ ফলে ধান, শাক-সবজি, ফল ও ফুল চাষ, মৎস্য, পোল্ট্রি ও দুগ্ধ উৎপাদন খাতের কৃষকরা ৪% সুদে ঋণ সুবিধা পাবেন। একটি এসএমই প্রধান ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় কৃষি অর্থায়নে অগ্রাধিকার দিয়ে থাকে।

আরও দেখুন

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সবচেয়ে বড় ঈদুল আজহা ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *