শিরোনাম

খাদ্য ব্যবস্থাপনায় গতিশীলতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় কানিজ জাহান বিন্দুর নেতৃত্ব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের কাছে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য অফিস। জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুর নেতৃত্বে দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি খাদ্য ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএসসহ বিভিন্ন খাদ্য সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা খাদ্য অফিসের রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে নির্ধারিত মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার পাশাপাশি বাজারে খাদ্যশস্যের সরবরাহ ও স্থিতিশীলতা বজায় রাখতেও কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু দায়িত্ব পালনে নিয়ম-কানুন, সরকারি নির্দেশনা ও প্রশাসনিক সমন্বয়কে গুরুত্ব দিয়ে খাদ্য বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর করার চেষ্টা করছেন। খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় তদারকি এবং মাঠপর্যায়ের কার্যক্রমে নজরদারির মাধ্যমে সরকারি খাদ্য ব্যবস্থাপনার ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছে জেলা খাদ্য অফিস।

ব্রাহ্মণবাড়িয়ার মতো গুরুত্বপূর্ণ একটি জেলায় খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সরকারি খাদ্য কর্মসূচির সফল বাস্তবায়নে জেলা খাদ্য অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কানিজ জাহান বিন্দুর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত উদ্যোগ খাদ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখছে।

আগামীতেও স্বচ্ছতা, দক্ষতা ও জনসেবার মান আরও বাড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য অফিস সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও দেখুন

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *