জামালপুরের কৃতি সন্তান এস. এম. জাহিদা আক্তার মৌসুমী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন। ৪১তম বিসিএসের এই কর্মকর্তা বর্তমানে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন।
গত ০৪ নভেম্বর ২০২৬ তারিখে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন লাভ করেন।
জামালপুরের সন্তান হিসেবে তাঁর এই অর্জন জেলাবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর নতুন কর্মস্থলে সফলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমনটাই প্রত্যাশা।
এস. এম. জাহিদা আক্তার মৌসুমীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর আগামী দিনের কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক।
businessbarta.com সবার জন্য businessbarta.com