জামালপুর প্রতিনিধি:
জামালপুর বিআরটিএ কার্যালয়ে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যোগ হয়েছে। সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ আনোয়ারুল কিবরিয়ার দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় সাধারণ সেবাগ্রহীতারা দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।
বর্তমানে ড্রাইভিং লাইসেন্স, যানবাহন নিবন্ধন, ফিটনেস সনদ নবায়নসহ বিভিন্ন কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর বিআরটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং দালালমুক্ত পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা ইতোমধ্যে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ আনোয়ারুল কিবরিয়া বলেন, “জনগণকে সর্বোচ্চ মানের সেবা প্রদান এবং বিআরটিএর কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করা আমাদের প্রধান লক্ষ্য। সেবাগ্রহীতাদের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই আমরা একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।”
তার নেতৃত্বে অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যার ফলে সেবার গতি ও মান উভয়ই বৃদ্ধি পেয়েছে। নিয়মিত তদারকি, সময়ানুবর্তিতা এবং সেবাকেন্দ্রিক মনোভাব জামালপুর বিআরটিএকে একটি আদর্শ সরকারি প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়তা করছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ আনোয়ারুল কিবরিয়ার কর্মদক্ষতা, সততা ও জনসেবামূলক মনোভাব জামালপুর বিআরটিএর ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
businessbarta.com সবার জন্য businessbarta.com