ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের ফি, চার্জ আদায় এবং ডিএনসিসি’র কর্মীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ পরিষেবা প্রদানের লক্ষ্যে ডিএনসিসি’র সাথে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে জনতা ব্যাংক পিএলসি। ২৭ জানুয়ারি’২৬ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে সমঝোতা-স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা-উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং জনতা ব্যাংক পিএলসি’র আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এর আগে ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ এবং জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর-এর জিএম মোঃ আনিছুর রহমান আকন্দ, গুলশান সার্কেল-২ কর্পোরেট শাখার ডিজিএম ফেরদৌসী বেগমসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের পরবর্তী সি-সিরিজের স্মার্টফোন সি১০০এক্স উন্মোচন করতে যাচ্ছে। স্মার্টফোনের …
businessbarta.com সবার জন্য businessbarta.com