পটুয়াখালী প্রতিনিধি:
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু সংরক্ষণ, স্বচ্ছ বিতরণ ব্যবস্থা এবং জনবান্ধব সেবার ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পটুয়াখালী জেলা খাদ্য অফিস। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ নাসির উদ্দিন।
দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, খাদ্যগুদামের কার্যকর ব্যবস্থাপনা, ওএমএসসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক খাদ্য কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর তত্ত্বাবধানে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় জেলা খাদ্য অফিসের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হয়েছে।
স্থানীয় খাদ্যশস্য সংগ্রহ, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নে মোঃ নাসির উদ্দিনের নেতৃত্ব প্রশংসিত হচ্ছে। তিনি নিয়মিত মাঠপর্যায়ে তদারকি, সমস্যা সমাধান এবং সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করে একটি জবাবদিহিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছেন।
সংশ্লিষ্টদের মতে, পটুয়াখালী জেলা খাদ্য অফিসের এ ধরনের উদ্যোগ জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করেছে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষ নেতৃত্ব, সততা ও জনসেবার প্রতি অঙ্গীকারের মাধ্যমে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ নাসির উদ্দিন পটুয়াখালী জেলা খাদ্য অফিসকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন।
businessbarta.com সবার জন্য businessbarta.com