শিরোনাম

দেশব্যাপী ইয়ামাহা’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মিট-আপ

জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হলো “ইয়ামাহা ইফতার মিট-আপ”। ইয়ামাহা বরাবরই তার গ্রাহকদেরকে নিয়ে বিভিন্ন উপলক্ষকে উদযাপন করে। তারই অংশ হিসেবে দেশব্যাপী ইয়ামাহা তাদের সকল ডিলার পয়েন্টে ইফতার মিট-আপ আয়োজন করে। দেশের প্রায় সব জেলায় আয়োজিত হয় এই ইফতার অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন উপজেলা পর্যায়েও আয়োজিত হয় ইয়ামাহা’র ইফতার মিট-আপ, যাতে ১০০০০ জনেরও বেশি ইয়ামাহা গ্রাহক অংশগ্রহণ করেন। তবে সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে। যেখানে ৭০০ জনেরও অধিক ইয়ামাহা গ্রাহক অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (DMD) সৈয়দ মইন উদ্দিন আহমেদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালক (Deputy Managing Director – DMD) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এভিয়েশন শিল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *