শিরোনাম

দ্য ওয়েস্টিন ঢাকা’র সিগনেচার ইতালিয়ান রেস্টুরেন্ট প্রেগোতে নতুন মেন্যুর অভিষেক

ঢাকা, বাংলাদেশ :

২৩ সেপ্টেম্বর ২০২৫ – দ্য ওয়েস্টিন ঢাকা ঘোষণা করছে প্রেগো রেস্টুরেন্টে নতুন ও পরিশীলিত মেন্যুর অভিষেক। গুলশান-২ এ অবস্থিত দ্য ওয়েস্টিন ঢাকার ২৩ তলায় অবস্থানরত প্রেগো, রাজধানীর আকাশচুম্বী দৃশ্যের সাথে অতিথিদের জন্য উপস্থাপন করছে খাঁটি ইতালীয় স্বাদের এক অনন্য রন্ধনযাত্রা।
নতুন মেন্যু উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দ্য ওয়েস্টিন ঢাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির মাননীয় রাষ্ট্রদূত হি. ই. মি. আন্তোনিও আলেসান্দ্রো, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাকাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক মি. স্টেফান মাসে, শেফ আরাফাত ও তার কুলিনারি টিম, এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।,
আধুনিক উষ্ণ পরিবেশ, ওপেন কিচেন কনসেপ্ট ও ফ্লোর-টু-সিলিং কাঁচের জানালার জন্য প্রেগো ইতোমধ্যেই রাজধানীর প্রিমিয়াম ইতালিয়ান ফাইন ডাইনিং গন্তব্য হিসেবে পরিচিত। নতুন মেন্যুটি সেই সুনামকে আরও সমৃদ্ধ করেছে—যেখানে ইতালির ঐতিহ্যকে বিশ্বের সেরা উপকরণের সাথে নিখুঁতভাবে মিশ্রিত করা হয়েছে।
নতুন মেন্যুর বিশেষ আকর্ষণসমূহ:
• অ্যাটলান্টিক স্যামনের স্বাদ – নরওয়ের স্বচ্ছ জলাশয় থেকে সংগৃহীত এই মাছ ইতালীয় কুলিনারি শিল্পকৌশলে প্রস্তুত, প্রতিটি কামড়ে পাওয়া যাবে সমৃদ্ধ স্বাদের ছোঁয়া।
• টাস্কান চিলিয়ান সি বাস – অ্যান্টার্কটিক মহাসাগরের বিরল এই মাছ লিভর্নেসে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না, যেখানে রয়েছে মাখনের কোমলতা ও ইতালির গ্রামীণ স্বাদ।
• সীফুড সেলিব্রেশন – গ্রিল করা লবস্টার, প্রন, ক্যালামারি, মাশেল ও বারামুন্ডি মাছের সমন্বয়ে সাজানো গ্রিগলিয়াটা মিস্তা দি মারে, পরিবেশিত মৌসুমি সবজির সাথে।
• ইতালিয়ান সিগনেচার রি-ইমাজিনড – হাতে বানানো রাভিওলি, ক্রিমি রিসোতো, চারকোল গ্রিলড প্রাইম কাট, আর্টিজান পিজা এবং বিলাসবহুল ডেজার্ট যেমন তিরামিসু ট্রাডিজিওনালে ও কুয়েরে কালদো আল চকলাটো।
অনুষ্ঠানে দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক মি. স্টেফান মাসে বলেন: “প্রেগো শুধুই একটি রেস্টুরেন্ট নয়, এটি ইতালির রন্ধন ঐতিহ্যের মধ্য দিয়ে এক ভ্রমণ। নতুন মেন্যুতে আমাদের শেফরা ঐতিহ্য ও সৃজনশীলতার অসাধারণ মিশ্রণ ঘটিয়েছেন, যাতে প্রতিটি অতিথি স্মরণীয় এক ডাইনিং অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন।”
রিজার্ভেশন ও তথ্যের জন্য যোগাযোগ করুন:
দ্য ওয়েস্টিন ঢাকা, প্লট ১, রোড ৪৫, গুলশান ২, ঢাকা ১২১২, বাংলাদেশI ফোন: +৮৮০ ২ ৯৮৯ ১৯৮৮ অথবা +৮৮০ ১৭৩০-৩৭৪৮৭৩, ইমেইল: prego.dhaka@westin.com

প্রেগো – দ্য ওয়েস্টিন ঢাকা সম্পর্কে
প্রেগো হলো দ্য ওয়েস্টিন ঢাকার সিগনেচার ইতালিয়ান রেস্টুরেন্ট, যেখানে ঐতিহ্যবাহী ও সমসাময়িক খাবারের সমন্বয়ে সাজানো এক অনন্য মেন্যু উপভোগ করা যায়। ওপেন কিচেন, প্রাণবন্ত পরিবেশ ও আকাশচুম্বী দৃশ্যের সমন্বয়ে প্রেগো ইতালির খাঁটি স্বাদ খুঁজে পাওয়া রসনাবিলাসীদের জন্য ঢাকার অন্যতম আকর্ষণীয় ঠিকানা।

আরও দেখুন

ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে একাডেমিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ইউনিমাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *