শিরোনাম

আনন্দঘণ পরিবেশে রাজশাহী বিভাগ সমিতি, ঢাকার ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর ঢাকার সোবহানবাগ এলাকার বিআইএম হলরুমে ছিল এ আয়োজন। এতে ঢাকাতে বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণী- পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন। পাশাপাশি সমিতির আজীবন সদস্য, জেলা সমিতি ও বৃহত্তর রাজশাহী সমিতির নেতৃবৃন্দ অংশ নেন। সমিতির আহবায়ক মীর কাশিম কমলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক নৃরনবী সিদ্দিক সুইন। তিনি তার বক্তব্যে সমিতির কর্ম পরিকল্পনা তুলে ধরেন এবং রাজশাহী বিভাগের নব নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ ও মন্ত্রীদের সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানান। একই ভাবে একুশে পদকসহ বিভাগের যারা ভাল কিছু অর্জন করেছেন তাদেরও অভিনন্দন জানান। আরও বক্তব্য রাখেন আকিজ এগ্রোফিডের সিইও এটিএম হাবিব উল্লাহ, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি কাওছার আজম, ফাকড কাব সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আর্টিস্ট পিআল হাসান, রাজশাহী বিভাগ সমিতির কোষাধ্যক্ষ মোফাখখারুল ইসলাম,আজীবন সদস্য এস এম মাহবুব আলম, ছালজার রহমান; ড. আবু সালেহ মোঃ আনিসুর রহমান; বৃহত্তর রাজশাহী সমিতির সহ সভাপতি এস এম এহসান কবীর প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ সমিতির আহবায়ক কমিটির সদস্য ও নাটোর জেলা সমিতির সহ সভাপতি সিরাজুল ইসলাম নান্নু, সদস্য মোস্তফা জাকির আহমেদ, মাসউদুল হক, সৈয়দ নাজমুল ইসলাম মানিক, পুলিশ সুপার (অব,) সামিউল ইসলাম লিটন, সারোয়ার হোসেন তালুকদার, আবদুস সালাম ভুইআ, মো আব্দুস সালিক, মোঃ আরিফুর রহমান,আইয়ুব হোসেন উজ্জ্বল, মাসুদ পারভেজ সম্রাট, নাজমুন নাহার প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থাপনা করেন আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান।

আরও দেখুন

বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু

উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *