অনলাইন প্রতিনিধি জামালপুর:
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের চাঁদপুর বাজারে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে চা-আড্ডায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাছির উদ্দিন পাখি
আসন্ন ১৫ নং রশিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাছির উদ্দিন পাখি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চাঁদপুর বাজারের নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সঙ্গে এক প্রাণবন্ত সময় কাটান।
এ সময় আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, এলাকার মানুষের প্রত্যাশা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন উপস্থিত সবাই। পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা-আড্ডায় অংশ নিয়ে একে অপরের সঙ্গে ভাবনা ও মতামত বিনিময় করেন তাঁরা।
মানুষের কথা শোনা, মানুষের পাশে থাকা এবং জনকল্যাণকে প্রাধান্য দেওয়ার প্রত্যয় নিয়েই এগিয়ে চলার অঙ্গীকার। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব রশিদপুর ইউনিয়ন গড়ে তুলতে সবার মতামত, দোয়া ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁর সমর্থকেরা।
আড্ডা হোক মানুষের সঙ্গে, আলোচনা হোক এলাকার উন্নয়ন নিয়ে।
মোঃ নাছির উদ্দিন পাখির পাশে থাকুন।
সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই হোক আগামীর পথচলার শক্তি।
businessbarta.com সবার জন্য businessbarta.com