পাবনা জেলা খাদ্য অফিসের কার্যক্রমে গতিশীলতা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: হাসান আল নাঈম। তাঁর নেতৃত্বে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জনবান্ধব হয়ে উঠেছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন, ধান-চাল সংগ্রহ অভিযান সফল করা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা খাদ্য অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: হাসান আল নাঈমের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগে সরকারি খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।
এছাড়া খাদ্য গুদামগুলোর ব্যবস্থাপনা, খাদ্যশস্যের গুণগত মান রক্ষা এবং কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে পাবনা জেলা খাদ্য অফিস প্রশংসনীয় ভূমিকা পালন করছে। সংশ্লিষ্টরা মনে করেন, কর্মকর্তাদের আন্তরিকতা ও সঠিক দিকনির্দেশনার ফলে জেলার খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: হাসান আল নাঈম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। তিনি সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পাবনা জেলা খাদ্য অফিসের এই ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও সমৃদ্ধ ও জনকল্যাণমুখী করে তুলবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
businessbarta.com সবার জন্য businessbarta.com