শিরোনাম

বিইউপিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন সেই অমর ভাষা শহীদদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উক্ত দিবস পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনটি শুরু হয়। অতঃপর বিইউপির ট্রেজারার মহোদয় এয়ার কমোডর মোঃ রেজা এমদাদ খান, জিইউপি, বিইউপি, এনডিসি, পিএসসি, জিডি(পি) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রত্যুষে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বাদ যোহর বিশেষ মোনাজাতে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও দেখুন

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্যকরণ ও স্মার্ট অ্যাপারেল ডিজাইনের সম্ভাবনা’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা, ২৫ জুলাই ২০২৬: পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট অ্যাপারেল ডিজাইনের নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *