শিরোনাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত জরুরী ঘোষণা

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইট সমুহের সময়সূচি পূন:নির্ধারন করা হয়েছে।

১৫ মে ২০২৫ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইট সমুহের ফ্লাইটের নির্ধারিত সময়সূচি নিম্নরুপ:

ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬:

ঢাকা থেকে প্রস্থান ভোর ০৩:০০ মিনিটের পরিবর্তে ভোর ০৩:৪৫ মিনিট। টরেন্টো থেকে প্রস্থান অপরিবর্তিত।

ঢাকা লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২: বুধ, শুক্র,শনি,রবিবার

ঢাকা থেকে প্রস্থান সকাল ০৭:০০ মিনিটের পরিবর্তে সকাল ০৭:৪০ মিনিটে। লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত।

ঢাকা লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২: বৃহস্পতিবার

ঢাকা থেকে প্রস্থান সকাল ০৮:১০ মিনিটের পরিবর্তে সকাল ০৮:৫০ মিনিট ।

লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত।

ঢাকা রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬:

ঢাকা থেকে প্রস্থান সকাল ১০:৪৫ মিনিটের পরিবর্তে সকাল ১১:৩০ মিনিট। রোম থেকে প্রস্থান অপরিবর্তিত।

সম্মানিত যাত্রীদের নির্ধারিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ।

 

 

আরও দেখুন

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা উপলক্ষে তাদের নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর পূজা মোমেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *