ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট প্রদত্ত সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২-এ ‘বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ’ পুরস্কার লাভ করেছে। ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ পুরস্কার হস্তান্তর করেন। এ সময় মোরশেদ আলম এমপি, সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন আশা জয়ামানে, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …
businessbarta.com সবার জন্য businessbarta.com