শিরোনাম

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি: শাহজালাল বিমানবন্দর থেকে ২৬৮টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও আগত বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ২০২৬ (০০০০ LT পর্যন্ত) সময়ের মধ্যে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
দিনভিত্তিক বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা নিম্নরূপঃ
২৮ ফেব্রুয়ারি ২০২৬: ২৩টি
০১ মার্চ ২০২৬: ৪০টি
০২ মার্চ ২০২৬: ৪৬টি
০৩ মার্চ ২০২৬: ৩৯টি
০৪ মার্চ ২০২৬: ২৮টি
০৫ মার্চ ২০২৬: ৩৬টি
০৬ মার্চ ২০২৬: ৩৪টি
০৭ মার্চ ২০২৬ (০০০০ LT পরবর্তী) বাতিল হওয়া ফ্লাইট:
কুয়েত এয়ারওয়েজ (KU): ২টি
জাজিরা এয়ারওয়েজ, কুয়েত (J9): ২টি
এয়ার অ্যারাবিয়া, শারজাহ (G9): ৬টি
গালফ এয়ার, বাহরাইন (GF): ২টি
কাতার এয়ারওয়েজ (QR): ৪টি
এমিরেটস এয়ারলাইনস, সংযুক্ত আরব আমিরাত (EK): ৪টি
মোট (৭ মার্চ): ২০টি ফ্লাইট বাতিল
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও দেখুন

চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন(০১৫৫২-১৬১৬১৬) চালু করলেন যুব প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *