শিরোনাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক শফিকুল ইসলাম খান ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক শফিকুল ইসলাম খান ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন।
তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, রাজধানীর মিরপুর এলাকার পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে মিরপুর-১০ হোপ মার্কেট থেকে মিরপুর-১ কাঁচাবাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আগামীকাল (রবিবার) বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
এ অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে থাকা দোকান, স্টল ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানা গেছে। ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরবাসীর ভোগান্তি কমাতে এবং সুশৃঙ্খল নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রশাসক শফিকুল ইসলাম খান নিজেই এ অভিযানে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করবেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন

আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

আরএলএনজি (RLNG) সরবরাহ হ্রাস পাওয়ার কারণে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *