শিরোনাম

মেঘনা ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি -এর মধ্যে দ্বি পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

সম্প্রতি মেঘনা ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি -এর মধ্যে একটি দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে, মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিসেস-এর গ্রাহকরা মেঘনা পে-এর মাধ্যমে খুব সহজেই তাদের লংকাবাংলা ডিপিএস প্রিমিয়াম, লোন ইনস্টলমেন্ট এবং ক্রেডিট কার্ড-এর বিল দিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, জনাব খাজা শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ছাদেকুর রহমান, হেড অফ পাবলিক সেক্টর, পিপিপি এবং ক্যাশ ম্যানেজমেন্ট- সুফিয়া আক্তার, হেড অব লায়েবিলিটি এন্ড অয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশন- কাজী ফারহানা জাবীন, হেড অফ টেকনোলজি অপারেশনস- জনাব মুহাম্মদ পাভেল আক্তার, হেড অব ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস ডিভিশন- জনাব আ. জ. ম. ফয়েজ উল্যাহ্ চৌধুরী এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর হেড অফ অপারেশন- জনাব এ কে এম কামরুজ্জামান, এফ সি এম এ, হেড অফ রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিস – জনাব খোরশেদ আলম, হেড অফ ট্রেজারি এবং এফআই- জনাব কামরুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত ০৭ মে থেকে ০৯ মে পর্যন্ত চলা ফার্স্ট সেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *