সম্প্রতি আইসিটি টাওয়ার, শেরেবাংলা নগর, ঢাকায় ‘যমুনা ব্যাংক লিমিটেড’ এবং ‘অ্যাস্পায়ার টু ইনোভেট (a2i)’-এর মধ্যে এক ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়। a2i এর ‘ekPay’ হলো বাংলাদেশের সবচেয়ে বড় পেমেন্ট প্রসেসর যা সার্বিক বিল পেমেন্ট প্রদান করে। যমুনা ব্যাংকের গ্রাহকরা এর মাধ্যমে যেকোন শাখা/আউটলেট, ডেবিট/ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল অ্যাপে OTC পেমেন্টের মাধ্যমে ekPay-এর ট্যাগ করা বিলারদের অর্থ প্রদান করতে পারবেন। যমুনা ব্যাংকের পক্ষে জনাব এ.কে.এম. আতিকুর রহমান ‘সমঝোতা স্মারক’ এ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …
businessbarta.com সবার জন্য businessbarta.com