ফরিদপুর, ৩০ মার্চ, ২০২৬:
গ্রাহকদের অবগতির জন্য ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে যে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভাঙ্গা জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।
উল্লেখ্য, বিষয়টি সকল গ্রাহককে মাইকিংয়ের মাধ্যমে আগেই জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com