বহুল প্রতীক্ষিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট, “এসএমসি প্লাস EWU উইন্টার স্ম্যাশ ২০২৬ ,” ৫ এপ্রিল ২০২৬, রোববার, ঢাকাস্থ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাবনগর ক্যাম্পাসে শুরু হতে হয়েছে । টুর্নামেন্টটি এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক স্পন্সর করছে, এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন-এর সহায়তায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজন করছে। ৪ এপ্রিল প্রেস কনফারেন্স ও ম্যানেজারদের মিটিং অনুষ্ঠিত হয় যেখানে টুর্নামেন্টের বিবরণ ও ফিক্সচার অংশগ্রহণকারীদের ও মিডিয়ার সঙ্গে শেয়ার করা হয়।
এসএমসি প্লাস EWU উইন্টার স্ম্যাশ, বাংলাদেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট যা দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের একত্রিত করে। এই বছর পালিত হয় উইন্টার স্ম্যাশের ১০ম বার্ষিকী যা এই ইভেন্টকে আরো বিশেষ করে তুলেছে। এই বছরের টুর্নামেন্টে ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
এবারের এই টুর্নামেন্টে ছয়টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: বয়েজ সিঙ্গলস, বয়েজ ডাবলস, গার্লস সিঙ্গলস, গার্লস ডাবলস, মিক্সড ডাবলস, এবং ফ্যাকাল্টি-অ্যাডমিন ডাবলস। এই ইভেন্টটি ক্রীড়া নৈতিকতা, প্রতিভা এবং তারুণ্যের শক্তির একটি উৎসব হতে প্রতিশ্রুতিবদ্ধ।। ম্যাচগুলো আন্তর্জাতিক ব্যাডমিন্টনের নিয়ম অনুযায়ী ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উইন্টার স্ম্যাশের ১০ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ ইভেন্টে উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যাতে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড আর্ক (হাসান) সহ মোট ৩টি ব্যান্ড।
এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক এর ব্র্যান্ড ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন বলেন, “এস.এম.সি প্লাস তরুণদের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তরুণ ক্রীড়াবিদদের প্রেরণা দিতে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার বৃদ্ধিকে সমর্থন করতে চাই।”
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের মডারেটর, ড. মো. মোবারক হোসেন খান বিশ্ববিদ্যালয় জীবনে একাডেমিক ও শারীরিক উন্নয়নের সমতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, “একাডেমিক পড়াশোনা ও ক্রীড়ায় অংশগ্রহণ ছাত্রদের শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নিয়মিতভাবে শিক্ষার্থীদের ক্রীড়ায় অংশগ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে, এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট তারই একটি উদাহরণ। আমরা এসএমসি এর প্রতি তাদের অমূল্য সমর্থনের জন্য কৃতজ্ঞ।”
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সম্পর্কে
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (EWU) বাংলাদেশে অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা মানসম্মত শিক্ষা প্রদান এবং একাডেমিক ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড সম্পর্কে
প্রায় ৫০ বছর ধরে এসএমসি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নিত্য-নতুন উদ্ভাবনী পণ্য নিয়ে আসছে। তাদের অন্যতম প্রধান পণ্য, এসএমসি প্লাস, দেশের প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ইলেক্ট্রোলাইট ড্রিংকস যা স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাত্রাকে প্রচার করে।
businessbarta.com সবার জন্য businessbarta.com