শিরোনাম

সোনালী ব্যাংকে হুইসেলব্লোয়ার দিবস উপলক্ষে সেমিনার

 

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন আয়োজনে বিশ্ব হুইসেল ব্লোয়ার দিবস-২০২৬ পালিত হয়েছে।

২৩ জুন মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ‘প্রতিষ্ঠানে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় হুইসেলব্লোয়িংয়ের কৌশলগত ভূমিকা: প্রেক্ষিত সোনালী ব্যাংক পিএলসি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অংশগ্রহণ করেন ব্যাংকের ন্যায়পাল সচিবালয়ের ন্যায়পাল জনাব মোহাম্মদ মাসরুরুল ইসলাম।

ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খানের সভাপতিত্বে সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের পরিচালক জনাব মোল্লা আব্দুল ওয়াদুদ, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জনাব মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. রফিকুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জনাব আফরোজা আক্তার রিবা।

সেমিনারে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, বিভিন্ন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নরসিংদী বিআরটিএতে সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ বখতিয়ার উদ্দিন

নরসিংদী প্রতিনিধি: নাগরিকবান্ধব ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করতে নরসিংদী বিআরটিএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *