শিরোনাম

রিয়েলমির ঈদ ক্যাম্পেইন শুরু, থাকছে লাখ টাকা ক্যাশসহ নিশ্চিত পুরস্কার

তরুণদের প্রিয় কনজ্যুমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের বিশেষ ঈদ ক্যাম্পেইন ঘোষণা করেছে। এবার ঈদে ব্যবহারকারীদের মাঝে ঈদের আনন্দ ছড়াতে প্রস্তুত ব্র্যান্ডটি। সীমিত সময়ের এ ক্যাম্পেইনটি কেবল বড় কিছু জেতার সুযোগই দিচ্ছে না, বরং প্রত্যেক অংশগ্রহণকারীর জন্যই নিশ্চিত করছে আকর্ষণীয় উপহার।

লটারির মাধ্যমে সৌভাগ্যবান বিজয়ীদের জন্য ৪টি গ্র্যান্ড প্রাইজ নিয়ে এসেছে রিয়েলমি। এতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ১,০০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৬০,০০০ টাকা। তৃতীয় পুরস্কারে রয়েছে নির্দিষ্ট রিয়েলমি পণ্যের ক্ষেত্রে আকর্ষণীয় বাই ওয়ান গেট ওয়ান (বোগো) অফার এবং চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে রিয়েলমি টি২০০ লাইট এয়রবাডস।

এসব পুরস্কার ছাড়াও আরও কিছু নিশ্চিত উপহার নিয়ে এসেছে রিয়েলমি; যেন লটারি যারা জিতবেন না তারাও এ উদযাপনে অংশ নিতে পারেন। ক্রেতাদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে রিয়েলমি সি৭৫ বা রিয়েলমি সি৭৫এক্স কেনার ক্ষেত্রে ২ বছরের বাড়তি ওয়ারেন্টি পাওয়া যাবে।

রিয়েলমি ১২ স্মার্টফোনের ক্ষেত্রে ক্রেতারা পাবেন ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক; ফলে, ২৭,৯৯৯ টাকার এই ডিভাইসটি পাওয়া যাবে মাত্র ২৫,৯৯৯ টাকায়।

রিয়েলমি ১৪ সিরিজ কেনার ক্ষেত্রে রিয়েলমি ব্র্যান্ডের আকর্ষণীয় টি-শার্ট পাবেন ক্রেতারা। পাশাপাশি, ক্যাম্পেইনে অংশ নেয়া সকল ক্রেতা বাংলালিংকের অংশীদারিত্বে বিশেষ অফার উপভোগ করার সুযোগ পাবেন।

কেবল সর্বাধুনিক প্রযুক্তি নিশ্চিত করাই নয়, একইসাথে, ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে আসার ক্ষেত্রে রিয়েলমি’র ধারাবাহিক প্রচেষ্টার বহিঃপ্রকাশ এই ঈদ ক্যাম্পেইন। উৎসবের এ সময়ে প্রত্যেক ক্রেতাই যেন নিজেকে বিজয়ী মনে করেন, তা নিশ্চিত করতেই দুর্দান্ত সব পুরস্কার ও নিশ্চিত উপহার নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

ক্যাম্পেইন ও এতে কীভাবে অংশ নিবেন, তা আরও বিস্তারিত জানতে রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ ও ওয়েবসাইট ভিজিট করুন।

 

 

রিয়েলমি সম্পর্কে:

স্মার্টফোন প্রযুক্তির ক্ষেত্রে গ্রাহকদের জন্য একটি গ্লোবাল ডিজরাপ্টর হিসেবে কাজ করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি জনসাধারণের হাতের নাগালে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে স্মার্টফোনের বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের গ্রাহকদের পছন্দ ও চাহিদা বিবেচনা করে রিয়েলমি বিভিন্ন পরিসরের স্মার্টফোন ও লাইফস্টাইল টেক ডিভাইস উদ্ভাবন করেছে। যাতে রয়েছে প্রিমিয়াম স্পেসিফিকেশন, কোয়ালিটি ক্রাফট্সম্যানশিপ, এবং ট্রেন্ড-সেটিং ডিজাইন সমৃদ্ধ বিভিন্ন ফিচারের অনন্য সমন্বয়। “ডেয়ার টু লিপ” মূলমন্ত্র নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাই লি’র রিয়েলমি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে ঘোষণা করেছে। স্কাই লি’র দূরদর্শী নেতৃত্বে ঘোষিত নতুন স্লোগান “মেক ইট রিয়েল’’, তরুণ গ্রাহকদের প্রতি রিয়েলমির দেওয়া প্রতিশ্রুতিরই প্রতিফলন। এ স্লোগানের মাধ্যমে ব্র্যান্ড ন্যারেটিভ সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের জীবনকে আরও সহজ করার লক্ষ্য পূরণে কাজ করছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বিস্ময়করভাবে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে, মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের ৩০টি স্মার্টফোন প্রতিষ্ঠানের বাজারে শীর্ষ পাঁচ- এ জায়গা করে নিয়েছে রিয়েলমি। চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা সহ বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি রিয়েলমি’র স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে গর্বিত এ স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি।

রিয়েলমি’র বৈপ্লবিক যাত্রা এবং উদ্ভাবনী পণ্যের অফার সম্পর্কে আরও তথ্যের জন্য, স্মার্টফোনপ্রেমীরা ঢুঁ মারতে পারেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.realme.com -এ।

 

আরও দেখুন

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *