শিরোনাম

আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

আরএলএনজি (RLNG) সরবরাহ হ্রাস পাওয়ার কারণে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ জুন ২০২৬ তারিখ রাত থেকে ২৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকসহ সকল শ্রেণির গ্রাহক গ্যাসের চাপ কম পাওয়ার কারণে সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে পারেন।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে।
— তিতাস গ্যাস কর্তৃপক্ষ

আরও দেখুন

অনলাইনে শেরে বাংলা নগর মহিলা কলেজ শিক্ষার্থীদের ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক

  সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে রাজধানীর শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ শিক্ষার্থীদের বেতন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *