শিরোনাম

৫ম প্রজন্মের ১.৫ টিডিজিআই ইঞ্জিন দিয়ে তৈরি ওমোডা জেইকো-র নতুন জে৭ পিএইচইভি এসএইচএস উন্মোচন

 

ওমোদা জেইকো ঢাকার মোটর শো-তে তাদের বহুল প্রতীক্ষিত হাইব্রিড এসইউভি জেইকো জে ৭ পি এইচ ই ভি (J7 PHEV SHS) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমোদা জেইকো-র সম্মানিত পরিচালক জনাব সাইদুর রহমান, এশিয়ান হোল্ডিংস-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহিদ হোসেন এবং ওমোদা জেইকো-র নির্বাহী পরিচালক জনাব সাদিকুল মোস্তাক। এছাড়া এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন জনপ্রিয় অটোমোবাইল ইনফ্লুয়েন্সার, হক রিয়াজ এবং মুস্তাভি (অ্যাডমিন, কার অ্যান্ড কনভার্সন)।

গাড়িটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক সুপার হাইব্রিড সিস্টেম (SHS) এবং ৫ম প্রজন্মের ১.৫ টিডিজিআই ইঞ্জিন। এটি সম্মিলিতভাবে ৩৪১ বিএইচপি এবং ৫২৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম, যা গাড়িটিকে সর্বোচ্চ ১৮০ কিমি/ঘণ্টা গতি প্রদান করে।

জেইকো জে ৭ পি এইচ ই ভি (J7 PHEV)-এর সবচেয়ে বড় আকর্ষণ এর দক্ষতা। এটি এক টানা ১,৩৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে এটি ১০০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম, যেখানে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২.২০ টাকা (ইভি মোডে) । এছাড়া এর ১৮.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারিটি ডিসি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ২০ মিনিটে ৩০% থেকে ৮০% চার্জ করা সম্ভব।
বাংলাদেশের রাস্তার কথা মাথায় রেখে এতে রাখা হয়েছে ৬০০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং সুবিধা, যা বর্ষাকালে জলমগ্ন রাস্তায় চলাচলের উপযোগী। গাড়িটি ৫-স্টার ইউরো এনক্যাপ রেটিং প্রাপ্ত এবং এতে যাত্রী সুরক্ষায় রয়েছে ৮টি এয়ারব্যাগ ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)।

অত্যাধুনিক ফিচারে সমৃদ্ধ এই গাড়িতে রয়েছে ১৪.৮ ইঞ্চি টাচস্ক্রিন, ভেন্টিলেটেড সিট এবং ভেহিকল-টু-লোড (V2L) প্রযুক্তি, যার মাধ্যমে ৩.৩ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে বাইরের ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানো যাবে।

আরও দেখুন

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন:   বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা যানবাহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *