শিরোনাম

বিওয়াইডি’র পরিবেশনায় বাংলাদেশের প্রথম ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ফর্মুলা স্টুডেন্ট টিম ‘এমআইএসটি ব্লিটজ’ ও এফএসএই কমিউনিটি অব বাংলাদেশ যৌথভাবে দেশে প্রথমবারের মতো ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিটের আয়োজন করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডির টাইটেল স্পনসরশিপে ‘ফার্স্ট বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬’ শীর্ষক এই সম্মেলনটি ২৫ জুন ঢাকার মিরপুর সেনানিবাসের এমআইএসটি প্লাজায় অবস্থিত শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে এধরনের উদ্যোগ প্রথমবারের মতো কোনো একক প্ল্যাটফর্মে ইন্ডাস্ট্রি লিডার, পলিসিমেকার, ইঞ্জিনিয়ার, রিসার্চার ও তরুণ উদ্ভাবক সকলকে একত্রিত করেছে। এর মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ অটোমোটিভ ইকোসিস্টেমের বিকাশকে ত্বরান্বিত করা। স্টুডেন্ট-লেড ইনোভেশন ও সাসটেইনেবল ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার যৌথ পার্টনারশিপকে জোরদার করার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান মূলত গ্লোবাল স্ট্যান্ডার্ডের মোবিলিটি লিডার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জমকালো আয়োজনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৫,০০০ হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি। পাশাপাশি, উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তা, আইনপ্রণেতা, বিশিষ্ট শিল্পপতি ও অটোমোটিভ খাতের পেশাজীবীসহ সম্মানিত অতিথিবৃন্দ এ অনুষ্ঠানে যোগদান করেন।
দিনব্যাপী আয়োজিত এই সামিটে টেকনিক্যাল সেশন, ফর্মুলা ফিউচার বিজনেস কেস কম্পিটিশন, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস অ্যান্ড কুইজ, ফর্মুলা স্টুডেন্ট একজিবিশন, ইনোভেশন ডিসপ্লে, নেটওয়ার্কিংয়ের সুযোগ ও নলেজ-শেয়ারিং ফোরামসহ বিভিন্ন ধরণের অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। সেশনগুলোতে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ, সাসটেইনেবল মোবিলিটি, ইলেক্ট্রিক ভেহিকল ও ইমার্জিং ট্রান্সপোর্টেশন টেকনোলজির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “ইনোভেশন, ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের মোবিলিটি নির্ধারিত হবে। এই সামিটে আমাদের মূল উদ্দেশ্য হলো তরুণ মেধাবীদের অনুপ্রাণিত করা, শিক্ষার সাথে শিল্পখাতের সংযোগ স্থাপনের মধ্য দিয়ে এমন সুযোগ তৈরি করা, যা বাংলাদেশের অটোমোটিভ ইকোসিস্টেমকে আরও জোরদার করতে অবদান রাখবে। বৈশ্বিকভাবে আগামীতে বড় পরিসরে ভাববে ও প্রতিদ্বন্দ্বিতা করবে এমন প্রকৌশলী ও উদ্ভাবকদের এই প্ল্যাটফর্মে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।”
পরিবহন ও প্রকৌশল খাতের বিশিষ্ট অংশীজনদের একত্রিত করে এই সামিট অটোমোটিভ শিক্ষার প্রসার, উদ্ভাবনের বিকাশ ও প্রযুক্তি-নির্ভর সাসটেইনেবল মোবিলিটির ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

আরও দেখুন

বাংলাদেশে জ্যাক মোটরস-এর একমাত্র ডিস্ট্রিবিউটর র‍্যানকন গ্লোবাল ট্রাকস

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে জ্যাক মোটরস- এর একমাত্র ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে র‍্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *