শিরোনাম

জামালপুরে জনস্বাস্থ্য সেবায় ইতিবাচক অগ্রযাত্রা

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে জনস্বাস্থ্য সেবা ও নিরাপদ পানি-স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনগণের সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার প্রসার এবং জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জামালপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন। তাঁর নেতৃত্বে মাঠপর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রমের তদারকি, প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতকরণ এবং জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সেবা প্রদানের উদ্যোগ অব্যাহত রয়েছে।

জেলার বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ, স্যানিটেশন সুবিধা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় পানি ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেনের নেতৃত্বে দাপ্তরিক কার্যক্রমে সমন্বয়, প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে জামালপুরে জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন গতি সঞ্চার হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। এ লক্ষ্যকে সামনে রেখে জামালপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উদ্যোগ ভবিষ্যতে জেলার জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও দেখুন

মোঃ শাহ্‌নূর রহমানের নেতৃত্বে আটপাড়া উপজেলা খাদ্য অফিসে জনবান্ধব সেবা

আটপাড়া প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলা খাদ্য অফিসে খাদ্যশস্য ব্যবস্থাপনা ও সরকারি খাদ্যসেবা কার্যক্রমকে আরও কার্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *