জামালপুর, প্রতিনিধি:
জামালপুর জেলা খাদ্য অফিসের সার্বিক কার্যক্রম বর্তমানে সুশৃঙ্খল ও গতিশীলভাবে পরিচালিত হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আসাদুজ্জামান খান-এর দক্ষ নেতৃত্ব ও তত্ত্বাবধানে খাদ্য বিভাগের বিভিন্ন কার্যক্রমে এসেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়ন।
জানা গেছে, সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচি, খাদ্যশস্য সংরক্ষণ, বিতরণ ব্যবস্থাপনা এবং সাধারণ জনগণকে সেবাদানের ক্ষেত্রে জেলা খাদ্য অফিস অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় জেলার খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়ে উঠেছে।
বিশেষ করে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আসাদুজ্জামান খানের সঠিক দিকনির্দেশনা, কর্মদক্ষতা এবং সততার কারণে অফিসের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। তাঁর নেতৃত্বে সরকারি নীতিমালা বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে জেলা খাদ্য বিভাগ।
স্থানীয়দের মতে, একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তার নেতৃত্বে জামালপুর জেলা খাদ্য অফিসের কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর হয়েছে, যা ভবিষ্যতেও জেলার খাদ্য নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সরকারি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জেলা খাদ্য অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরও দেখুন
বগুড়া ও খুলনায় গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম …
businessbarta.com সবার জন্য businessbarta.com