শিরোনাম

অনলাইনে শেরে বাংলা নগর মহিলা কলেজ শিক্ষার্থীদের ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক

 

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে রাজধানীর শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি সহ বিভিন্ন ফি-চার্জ আদায় করবে সোনালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

২১ সেপ্টেম্বর সোনালী ব্যাংক গণভবন শাখার আয়োজনে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা সেন্ট্রাল, ঢাকার জেনারেল ম্যানেজার জনাব মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে প্রিন্সিপাল অফিস, রমনার ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো. শামসুল হক এবং কলেজের পক্ষে অধ্যক্ষ জনাব মো. আলী আহসান খান চুক্তিপত্র স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রিন্সিপাল অফিস রমনার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মো. মাসুম রানা, গণভবন শাখার এজিএম ও শাখা প্রধান জনাব রুবিনা আক্তার, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মো. শফিকুর রহমান, শিক্ষকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পাসপোর্ট অফিস সচিবালয়ে সেবার মানোন্নয়নে মোঃ আনিসুর রহমানের ভূমিকা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পাসপোর্টসেবা প্রদানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেবাপ্রক্রিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *