ঠাকুরগাঁও প্রতিনিধি:
জনসেবার মানোন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি খাদ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা খাদ্য অফিস। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: রেজাউল হক খন্দকার।
জেলা খাদ্য অফিসের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সেবাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকারি খাদ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: রেজাউল হক খন্দকারের নেতৃত্বে সাধারণ মানুষের কাছে খাদ্য বিভাগের সেবা সহজ ও গ্রহণযোগ্য করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি সব সময় মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি, সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং সেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করছেন।
স্থানীয় সচেতন মহল মনে করে, জনগণের স্বার্থ রক্ষা এবং খাদ্য ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা খাদ্য অফিস জেলার উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের দূরদর্শী নেতৃত্বে ঠাকুরগাঁওয়ে সরকারি খাদ্য ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com