গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শফি আফজালুল আলম, যার দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার খাদ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
জানা যায়, খাদ্যশস্য সংগ্রহ, সরকারি গুদাম ব্যবস্থাপনা, খাদ্যশস্যের মান সংরক্ষণ, ওএমএসসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক খাদ্য কর্মসূচির বাস্তবায়ন এবং খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রমে গাজীপুর জেলা খাদ্য অফিস নিয়মিতভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে। এর ফলে সেবাগ্রহীতারা আরও সহজ ও স্বচ্ছ উপায়ে সরকারি খাদ্যসেবা পাচ্ছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শফি আফজালুল আলম দায়িত্বশীল নেতৃত্ব, সুশাসন ও জবাবদিহিতার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি কার্যকর কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছেন। তাঁর নেতৃত্বে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতেও বজায় থাকবে এবং গাজীপুর জেলা খাদ্য অফিস জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
businessbarta.com সবার জন্য businessbarta.com