নরসিংদী প্রতিনিধি:
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জনবান্ধব সেবা প্রদানে নরসিংদী জেলা খাদ্য অফিস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ছালেহ্ উদ্দিন-এর তত্ত্বাবধানে দাপ্তরিক কার্যক্রমে সমন্বয়, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা খাদ্য অফিসের আওতায় সরকারি খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলা খাদ্য কার্যালয়ের সঙ্গে সমন্বয় রেখে খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেবাগ্রহীতারা যাতে দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পান, সে লক্ষ্যেও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংদী জেলা খাদ্য অফিস স্বচ্ছতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট। খাদ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করতে নিয়মিত তদারকি ও সমন্বয় অব্যাহত রয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ছালেহ্ উদ্দিন বলেন, সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই জেলা খাদ্য অফিসের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
জনস্বার্থে দায়িত্বশীল ও সেবামুখী প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নরসিংদী জেলা খাদ্য অফিস জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com