শিরোনাম

জনবান্ধব সেবায় এগিয়ে ভোলা জেলা খাদ্য অফিস, নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সরোয়ার আমিন সনি

ভোলা, প্রতিনিধি:

দক্ষ নেতৃত্ব, স্বচ্ছতা ও সেবার মানোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টায় ভোলা জেলা খাদ্য অফিসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ সরোয়ার আমিন সনি-এর নেতৃত্বে সরকারি খাদ্য ব্যবস্থাপনা আরও গতিশীল ও জনমুখী হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস কার্যক্রম, সরকারি খাদ্যশস্য সংগ্রহ, নিরাপদ সংরক্ষণ এবং কৃষকবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ভোলা জেলা খাদ্য অফিস গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সেবাপ্রার্থীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে অফিসে জবাবদিহিতা ও সুশাসনের পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সরোয়ার আমিন সনি দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সেবার গতি ত্বরান্বিত করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর নেতৃত্বে খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভোলা জেলা খাদ্য অফিস সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সরোয়ার আমিন সনি-এর নেতৃত্বে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও দেখুন

নাগরিক সেবায় আস্থার ঠিকানা টাঙ্গাইল পাসপোর্ট অফিস

উপপরিচালক মোহাঃ আজমল কবিরের নেতৃত্বে সেবার মানোন্নয়নে গুরুত্ব: টাঙ্গাইল প্রতিনিধি: নাগরিকদের পাসপোর্টসংক্রান্ত সেবা সহজ, দ্রুত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *