শিরোনাম

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্যকরণ ও স্মার্ট অ্যাপারেল ডিজাইনের সম্ভাবনা’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা, ২৫ জুলাই ২০২৬:

পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট অ্যাপারেল ডিজাইনের নতুন সম্ভাবনা ও টেকসই উন্নয়নকে সামনে রেখে ‘ফ্রম কনসেপ্ট টু ক্রিয়েশন: ডেনিম ডাইভারসিফিকেশন অ্যান্ড স্মার্ট অ্যাপারেল ইনোভেশন এক্সিবিশন’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে দেশের অন্যতম বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এএমএমটি) আয়োজিত এ প্রদর্শনীটি ছিল বিভাগের দ্বিতীয় আয়োজন।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর উত্তরায় সোনারগাঁও জনপথে অবস্থিত ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ, ছাত্রছাত্রী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার রিয়াসাদ বিন কবির, বোর্ড অফ থ্যাংকস দেন বিভাগীয় কো-অর্ডিনেটর ও কোর্স শিক্ষক রাজিব দাস, সহকারী অধ্যাপক l

প্রদর্শনীতে বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত ডেনিম পণ্যের বহুমুখীকরণ, টেকসই পণ্য উন্নয়ন, স্মার্ট অ্যাপারেল প্রযুক্তি এবং আধুনিক ফ্যাশন উদ্ভাবনের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়। এর মাধ্যমে দেশীয় তৈরি পোশাক শিল্পে নতুন ধারণা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সৃজনশীল ডিজাইনের সমন্বয় তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফারজানা মিতা বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক উদ্ভাবন, সৃজনশীলতা এবং প্রযুক্তিনির্ভর অ্যাপারেল উন্নয়নের সক্ষমতা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের পোশাক শিল্পে নতুন ধারণা ও উদ্ভাবনের প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
আয়োজকগণ সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা, শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যমকর্মী এবং আগ্রহী দর্শনার্থীদের প্রদর্শনীটি পরিদর্শনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

আরও দেখুন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Salesmanship Technique” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্রন্ট অফিস এক্সিকিউটিভদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “Salesmanship Technique for the Front Office …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *