শিরোনাম

সোহানা বিলকিসের নেতৃত্বে মেলান্দহ উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে এগিয়ে যাচ্ছে কার্যক্রম

মেলান্দহ প্রতিনিধি:

জনবান্ধব খাদ্যসেবা নিশ্চিতকরণ, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে কাজ করে যাচ্ছে জামালপুরের মেলান্দহ উপজেলা খাদ্য অফিস। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিসের নেতৃত্বে দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় খাদ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচি, ওএমএসসহ (ওপেন মার্কেট সেল) খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকি ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন সোহানা বিলকিস। সরকারি খাদ্যশস্যের সংরক্ষণ, বিতরণ ও ব্যবস্থাপনায় নিয়মনীতি অনুসরণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করছেন।

খাদ্য অফিসের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সেবাপ্রত্যাশী মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং দ্রুত সেবা প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। খাদ্যশস্য সংগ্রহ ও সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে উপজেলা খাদ্য অফিস।সোহানা বিলকিসের নেতৃত্বে মেলান্দহ উপজেলা খাদ্য অফিসের লক্ষ্য—সরকারি খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও জনবান্ধব খাদ্যসেবা নিশ্চিত করা।

 

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত থাকলে মেলান্দহের খাদ্য ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও জনবান্ধব হয়ে উঠবে।

আরও দেখুন

প্রতিকূলতার মাঝেও বাটা বাংলাদেশের মুনাফায় ২৩৮ শতাংশ প্রবৃদ্ধি

চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *