জামালপুর প্রতিনিধি:
জামালপুরে কনস্টেবল থেকে অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপ্রাপ্ত ওই পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
এ সময় পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে নতুন পদে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি সততা ও আন্তরিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের নতুন কর্মজীবনে সাফল্য কামনা করে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
businessbarta.com সবার জন্য businessbarta.com