নিজে গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০ এর হকার উচ্ছেদ পরবর্তী সার্বিক পরিস্থিতি , পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু পরিস্থিতি , বৃক্ষরোপণ কর্মসূচি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |
গতকাল রাত ১১ টার দিকে হঠাৎ নিজে গাড়ি চালিয়ে মিরপুর ১০ এ সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে বের হয়ে মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন |
এ সময় প্রশাসক মিরপুর-১০ এর হকার উচ্ছেদ পরবর্তী হকারদের অবৈধ বিদ্যুতের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন |
পরিদর্শনকালে প্রশাসক মিরপুর- ১০ এর হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বৃক্ষরোপণ পর্যবেক্ষণ করেন |
এ সময় প্রশাসক,বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ড্রেন ব্যবস্থা সংস্কার,প্রজেক্টর ডাস্টবিন স্থাপন ও সাধারণ জনগণের জনদুর্গভোগ কমানোসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন নির্দেশনা দেন |
প্রশাসক , মিরপুর-১০ হতে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলার ও এর আশেপাশে বিভিন্ন দেয়ালে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন গ্রাফিতি অঙ্কনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন |
প্রশাসক, মিরপুর-১০ কে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃংখল নগর হিসাবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ।
businessbarta.com সবার জন্য businessbarta.com