ঢাকা, অক্টোবর ২০২৬:
রহস্যময় রাত, ভূতুড়ে আমেজ আর গা ছমছমে রোমাঞ্চে ভরপুর এক উৎসবের অপেক্ষায় ঢাকা! হ্যালোইনের আনন্দকে আরও জমকালো করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করতে যাচ্ছে দুটি স্পেশাল ইভেন্ট; গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে ২৯ থেকে ৩১ অক্টোবর’আ গ্র্যান্ডিওস হলো ফেস্ট এবং ৩১ অক্টোবর গ্রিল অন দ্য স্কাইলাইনে ‘হ্যালোইন নাইট পার্টি।
ঢাকা রিজেন্সির লেভেল ৬-এ অবস্থিত গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে ‘আ গ্র্যান্ডিওস হলো ফেস্ট-এর অংশ হিসেবে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অতিথিরা উপভোগ করতে পারবেন বিশেষ বুফে ডিনার। জনপ্রতি ৫,৫৫৫ টাকা নেট মূল্যের এই আয়োজনে নির্বাচিত কার্ডধারীদের জন্য থাকছে সর্বোচ্চ ‘বাই ওয়ান গেট থ্রি’ পর্যন্ত অফার।
উৎসবের মূল আকর্ষণ হয়ে উঠবে ৩১ অক্টোবরের স্পেশাল আয়োজন। এদিন গ্রিল অন দ্য স্কাইলাইনে অনুষ্ঠিত হবে ‘হ্যালোইন নাইট পার্টি’। জনপ্রতি ৩,৩৩১ টাকা মূল্যের এই আয়োজন অতিথিদের জন্য নিয়ে আসবে ছাদের মনোরম পরিবেশে হ্যালোইনের বিশেষ আমেজ ও জমজমাট পার্টির অভিজ্ঞতা। বন্ধুদের সঙ্গে
হ্যালোইনের সাজে সেজে এবং উৎসবের আনন্দে মেতে উঠে রাতটিকে স্মরণীয় করে তোলার সুযোগ থাকছে এখানে। অতিথিদের জন্য থাকছে মনোমুগ্ধকর ম্যাজিক শো, স্পুকি ডান্স, ফেস পেইন্টিং, মুভি শো, র্যাফেল ড্র এবং রহস্যে ঘেরা গুহাসদৃশ টানেলে রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা। জাদুর মুগ্ধতা থেকে শুরু করে গা ছমছমে পরিবেশে নতুন কিছু আবিষ্কারের আনন্দ, সব মিলিয়ে দিনটি হয়ে উঠবে বিনোদন, বিস্ময় ও হ্যালোইনের উত্তেজনায় অনন্য।
বুফে ডিনারের স্বাদ, জাদুর মুগ্ধতা, নাচের ছন্দ, রহস্যময় গুহাপথের রোমাঞ্চ আর রুফটপ পার্টির উত্তেজনা-সব মিলিয়ে ঢাকা রিজেন্সির এবারের হ্যালোইন উদযাপন হতে যাচ্ছে আনন্দ ও বিস্ময়ে ভরা এক বিশেষ আয়োজন। যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে নতুন চমক, আর প্রতিটি মুহূর্তে রয়েছে রোমাঞ্চের হাতছানি!
বিস্তারিত জানতে কল করুন +8801713332661 নম্বরে অথবা ভিজিট করুন: https://www.facebook.com/share/1CceDhhfPE/
businessbarta.com সবার জন্য businessbarta.com