ময়মনসিংহ প্রতিনিধি:
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আনিসুর রহমানের দায়িত্বশীল ভূমিকা ও পেশাদারত্বে গুরুত্ব পাচ্ছে যানবাহনসেবা:
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহনের ফিটনেস পরীক্ষা, নিবন্ধন কার্যক্রম এবং মোটরযানসংক্রান্ত বিভিন্ন সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ময়মনসিংহ সার্কেল। নাগরিকদের যানবাহনসংক্রান্ত সেবা প্রদান এবং সরকারি বিধিবিধান বাস্তবায়নে এ কার্যালয়ের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ের কার্যক্রমে বিশেষভাবে উল্লেখযোগ্য সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আনিসুর রহমান। তাঁর দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো যানবাহনের কারিগরি বিষয়, ফিটনেস পরীক্ষা এবং মোটরযানের প্রকৌশলগত মান যাচাইসংক্রান্ত কার্যক্রম।
বিআরটিএর প্রকৌশল বিভাগের কার্যক্রমে পেশাদারত্ব, কারিগরি দক্ষতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে চলাচলকারী মানুষের ঝুঁকি কমাতেও সহায়ক।
ময়মনসিংহ একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর হওয়ায় এ অঞ্চলে যানবাহনের সংখ্যা ও পরিবহনসেবার চাহিদা বিবেচনায় বিআরটিএ কার্যালয়ের দায়িত্বও অনেক বেশি। সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্ত পরিবেশে সেবা প্রদান, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আনিসুর রহমানের দায়িত্বশীল ভূমিকা এবং ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ের সমন্বিত উদ্যোগে যানবাহনসেবা আরও সহজ, গতিশীল ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা স্থানীয় সেবাপ্রত্যাশীদের।
নিরাপদ সড়ক, মানসম্মত যানবাহন এবং নাগরিকবান্ধব পরিবহনসেবা নিশ্চিত করতে ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ের কার্যক্রম আরও কার্যকর ও জনকল্যাণমুখী হোক—এটাই প্রত্যাশা।
businessbarta.com সবার জন্য businessbarta.com