শিরোনাম

খাগড়াছড়িতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৯তম শাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ০৬ নভেম্বর খাগড়াছড়িতে ব্যাংকের ১৭৯তম শাখার উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শানে আলম, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ কাশেম, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব সৈয়দ মোঃ সোহেল, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব সাইফ আল-আমীন ও সেলিম ট্রেড সেন্টারের স্বত্তাধিকারী জনাব মোঃ সেলিম উদ্দীন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক জনাব জাহেদুল্লাহ মোঃ সরওয়ার।

আরও দেখুন

রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

আধুনিক ও পরিবেশবান্ধব ইন্টেরিয়র এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সমাধানের নিশ্চয়তা দিতে নিজেদের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *