টাংগাইল প্রতিনিধি:
খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ধনবাড়ী উপজেলা খাদ্য অফিস। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে খাদ্য বিভাগের নিয়মিত কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি খাদ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমে সরকারি নীতিমালা অনুসরণ, খাদ্যগুদামের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নেও মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখছে উপজেলা খাদ্য অফিস।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন দায়িত্ব পালনে জবাবদিহিতা, শৃঙ্খলা ও সেবার মানকে গুরুত্ব দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। ফলে খাদ্য বিভাগের বিভিন্ন কার্যক্রমে মানুষের আস্থা ও সেবাপ্রাপ্তির সুযোগ আরও সুসংহত হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ ব্যবস্থাপনা ও নিয়মতান্ত্রিক কার্যক্রম অব্যাহত থাকলে ধনবাড়ীতে সরকারি খাদ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব হবে। মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ধনবাড়ী উপজেলা খাদ্য অফিসের এই ইতিবাচক উদ্যোগ খাদ্য নিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com